কুড়িগ্রামে ২ বছরের শিশুর লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

0
5

কুড়িগ্রামে দুই বছরের ছোট্ট এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় শিশুটির শরীরে ক্ষতচিহ্ন দেখা গেছে।

এ ঘটনায় গত শনিবার (১৮ এপ্রিল) মামলা দায়ের হয়েছে। এর আগে গত শুক্রবার (১৭ এপ্রিল) কুড়িগ্রামের চিলমারীর মাচাবান্ধা সাহাপাড়া এলাকায় ঘটেছে এই হৃদয় বিদারক ঘটনা। নিহত শিশুটি ওই এলাকার রাজমিস্ত্রি আলমগীর হোসেনের একমাত্র কন্যা সন্তান বলে জানা গেছে।

দৈনিক ইত্তেফাক সূত্রে জানা গেছে, আয়শা সিদ্দিকা আশুরা নামের ওই শিশু শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে মাচাবান্ধা সাহাপাড়া নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর পরই এলাকায় ব্যাপক খোঁজাখুঁজির পাশাপাশি পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও এলাকায় মাইকিং করে খোঁজ করা হয়। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি ফাঁকা জায়গায় পড়ে থাকা বাঁশের কঞ্চির উপরে আয়শার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

পরে থানায় খবর দিলে চিলমারী থানা পুলিশ শিশু আয়শার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠান। শিশুটির একটি চোখসহ শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন দেখা গেছে বলে জানান স্থানীয়রা। নিহতের বাবা আলমগীর হোসেন পারিবারিক কলহের জেরে তার শিশুকে অপহরণ করে হত্যা করা হয়েছে জানিয়ে অপরাধী শনাক্ত করে বিচারের দাবি জানান।


তথ্যসূত্র:
১। শরীরে অসংখ্য ক্ষত নিয়ে মিললো নিখোঁজ শিশুর নিথর দেহ
– https://tinyurl.com/4huek58u

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলক্ষ্মীপুরের রামগঞ্জে ধানক্ষেতে মুখ বাঁধা অবস্থায় ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধগত অর্থবছরে ৩৭টি দেশে ১৮ মিলিয়ন ডলার মূল্যের কার্পেট এবং গালিচা রপ্তানি করেছে ইমারাতে ইসলামিয়া