বালখ প্রদেশে ৮৫০ মিলিয়ন আফগানি ব্যয়ে অত্যাধুনিক কার্গো টার্মিনাল নির্মাণ শুরু

0
22

আফগানিস্তানের বালখ প্রদেশে পরিবহন ও বাণিজ্য অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে একটি আধুনিক কার্গো টার্মিনাল নির্মাণ কাজ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া। বাণিজ্য, জ্বালানি ও পরিবহন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮৫০ মিলিয়ন আফগানি।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হাইরাতান জংশন এলাকায় নির্মিতব্য এই কার্গো টার্মিনালটি ১ হাজার জেরিব(প্রায় ৪৯৪ একর) জমির ওপর গড়ে তোলা হবে এবং আগামী দুই বছরের মধ্যে এর নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

প্রকল্পের আওতায় একটি দুইতলা ভবন, যানবাহনের জন্য সুসংগঠিত পার্কিং ব্যবস্থা, প্রশাসনিক কার্যালয়, কারিগরি ওয়ার্কশপ এবং প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই আধুনিক কার্গো টার্মিনাল চালু হলে পণ্য পরিবহন ও সংরক্ষণ ব্যবস্থা আরও উন্নত হবে এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তথ্যসূত্র
1. construction of the Hairatan Junction cargo terminal project in Balkh
– https://tinyurl.com/mvkbcznn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের ওয়াজিরিস্তান এবং হাঙ্গু জেলায় ইত্তেহাদুল মুজাহিদিনের সফল অভিযান: হতাহত অন্তত ৬ সন্ত্রাসী সেনা
পরবর্তী নিবন্ধক্রুসেডার কেনিয়ান ও বুরুন্ডিয়ান বাহিনীর উপর আশ-শাবাবের হামলা: অন্তত ৫ সৈন্য হতাহত