ঠাকুরগাঁওয়ে ধর্ষণের শিকার শিশুর লাশ ভুট্টাক্ষেত থেকে উদ্ধার

0
13

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের একদিন পর ভুট্টাক্ষেত থেকে চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজের পর বৃহস্পতিবার সকালের দিকে লাশ উদ্ধার করা হয়।

দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, গত বুধবার (১৩ মে) দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু লামিয়া। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে মাইকিং করেন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে একই এলাকার তজবুলের ছেলে সেন্টু ভুট্টাক্ষেতে কাজ করতে গিয়ে শিশুর লাশ দেখেন।

এ ঘটনায় চেংমাড়ির জোসপাড়া এলাকার আব্দুর রহিমের স্ত্রী মহসিনা বেগম জানান, গতকাল দুপুরে তিনি ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে গিয়েছিলেন, তখন শরিফ উদ্দিনের ছেলে মুরশালিন শিশু লামিয়াকে কোলে নিয়ে যেতে দেখেন। শিশুটি হত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মুরশালিনকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে।


তথ্যসূত্র:
১। নিখোঁজের একদিন পর চার বছরের শিশুর লাশ উদ্ধার
– https://tinyurl.com/38t3dw3z

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএবার লালমনিরহাট সীমান্তে এক বাংলাদেশিকে খুন করলো সন্ত্রাসী বিএসএফ
পরবর্তী নিবন্ধফরিদপুরে পুকুর পাড়ে মাটি খুঁড়ছিল কুকুর, ভেতর থেকে বেরিয়ে এলো মা-মেয়ের লাশ