ভারতের বিহারে গরুর মাংস বহনের অভিযোগ তুলে আরও ৩ মুসলিমকে নির্মম মারধর

0
13

১২ মে ভারতে বিহার রাজ্যের সিওয়ান জেলাযর অন্তর্গত লাকরি নবিগঞ্জ এলাকায় গরুর মাংস পরিবহনের অভিযোগ তুলে আরও ৩ মুসলিমকে নির্মমভাবে মারধর করেছে উগ্র হিন্দুত্ববাদী গোরক্ষক দলের কর্মীরা।

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, উগ্রবাদীরা ভুক্তভোগীদের লাঠি দ্বারা বারবার মারধর করছে। এক ব্যক্তির কপালে আঘাত করা হলে তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। অপর একটি ক্লিপে দেখা যায়, ভুক্তভোগী এক বৃদ্ধকে লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া হচ্ছে।

সাহায্যের জন্য চিৎকার করা সত্ত্বেও এক যুবককে বারবার আঘাত করে যাচ্ছিল উগ্রবাদীরা। নির্যাতনকালে হামলাকারীরা আপত্তিজনক ভাষা ব্যবহার করছিল, তারা কথিত গরুর মাংসের উৎস সম্পর্কে ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদ করছিল।

পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে এই হামলা ও নিপীড়ন চালানো হয়। এক পর্যায়ে ভুক্তভোগীদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি স্থানীয় পুলিশ।

ভিডিও:

https://x.com/i/status/2055211427791827355


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/y7nduxhu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তরপ্রদেশে আড়াই বছর ধরে চলমান একটি মসজিদের নির্মাণ কাজ আকস্মিকভাবে বন্ধ করে দিলো হিন্দুত্ববাদী প্রশাসন
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার জাবুল প্রদেশে ২৫০ মিলিয়ন আফগানি ব্যয়ে নির্মান করা হচ্ছে আধুনিক বাণিজ্যিক কমপ্লেক্স