মিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেয়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

0
0

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেয়াকে কেন্দ্র করে ছেলের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন বৃদ্ধ বাবা। নিহত বাবা আহমদ ডিলার (৭০) উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকার বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলন(৪০)কে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

গণমাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইব্রাহীম মাদকাসক্ত হয়ে উচ্ছৃঙ্খল জীবনযাপন করছিল। স্থানীয়রা জানায়, মাদকের পাশাপাশি নানা অসামাজিক কর্মকাণ্ডেও জড়িত ছিল সে। পরিবারের সদস্যরা একাধিকবার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও দিন দিন আরও বেপরোয়া হয়ে ওঠে মিলন। গত শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে মাদক সেবন নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্ক শুরু হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিলন লাঠি দিয়ে বাবার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বাবা আহমদ ডিলার এর। ঘটনার খবর পেয়ে রাতেই জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।


তথ্যসূত্র:
১। মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
– https://tinyurl.com/bdzffwfy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তরপ্রদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ডালমুন্ডি এলাকায় উন্নয়ন প্রকল্পের নামে চলছে বুলডোজার অভিযান, নির্মূল হতে পারে ৬টি মসজিদ
পরবর্তী নিবন্ধচাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের এক সপ্তাহ পর সীমান্তে বাংলাদেশির লাশ উদ্ধার