মুন্সিগঞ্জে ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, সৎ মামা আটক

0
2

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মদিনাপাড়া গ্রামে ১০ বছরের এক মেয়েকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে সৎ মামা রাজা মিয়ার (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে রাজা মিয়াকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ। গত শনিবার (১৬ মে) বিকাল ৩টার দিকে নিজ ঘরের খাটের ওপর নিহত বালিকার লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়। বিকাল ৪টায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে সৎ মামা রাজা মিয়াকে আটক করে পুলিশ।

নিহত বালিকা ওই এলাকার কাতার প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে। জানা যায়, রাজা মিয়া খুলনা জেলার মোড়েলগঞ্জ থানার মৃত আকবর হাওলাদারের পুত্র। প্রায় ৬ বছর ধরে রাজা মিয়া নিহত বালিকাদের পরিবারের সঙ্গে বসবাস করত। সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো. শাহ আলী ও বালুচর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য সালেহা বেগম জানান, ‘নিহত বালিকাকে ধর্ষণের পর হত্যার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দ্রুত রাজা মিয়ার শাস্তির দাবী করেন।

সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সৎ মামা আটক আছে।


তথ্যসূত্র:
১। সিরাজদিখানে ভাগ্নিকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, মামা আটক
– https://tinyurl.com/mmhd5xbn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের এক সপ্তাহ পর সীমান্তে বাংলাদেশির লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের টেক্সটাইল খাত পুনরায় সচল করতে নতুন উদ্যোগ ইমারাতে ইসলামিয়ার