মতিঝিলের শাপলা চত্বর এলাকায় দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই

0
11

রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৭ হাজার ডলার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় আহত ব্যবসায়ী লোকমান হোসেন-কে গুরুতর অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

দৈনিক আমার দেশ জানায়, রোববার (০৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে মতিঝিলের শাপলা চত্বর সংলগ্ন জনতা ব্যাংক-এর সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানায়, আহত ব্যক্তি মানি এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি শাপলা চত্বর এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে ১৭ হাজার ডলার ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ আরও জানায়, লোকমান হোসেনের হাতের কনুইয়ের নিচে একটি এবং হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। ঘটনার পর পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তবে, এখন পর্যন্ত এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


তথ্যসূত্র:
১। মতিঝিলে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই
– https://tinyurl.com/4xr9wtfr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাইবান্ধার পলাশবাড়ীতে হিন্দু ধর্মীয় স্থাপনা নির্মাণ ও বিদেশি সম্পৃক্ততার তদন্ত আহ্বান হেফাজতের
পরবর্তী নিবন্ধমে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২ শতাংশ, চাপে মধ্যবিত্ত