
ফিলিপাইনের মিন্দানাও দ্বীপ অঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বহু ভবন ধ্বংস হয়ে গেছে। এর ফলে দক্ষিণ-এশীয় দেশসমূহে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস অনুসারে, সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭:৩৭-এ ফিলিপাইনের দক্ষিণ দ্বীপ মিন্দানাওতে ৭.৮ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। প্রথম ভূমিকম্পের পর কয়েক ঘণ্টা ধরে ১৭ এর অধিক ৬.৫ থেকে ৫ মাত্রার “খুব শক্তিশালী” আফটারশক ভূমিকম্প হয়।
ইতিমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদ আসলেও সম্ভাব্য হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তথ্যসূত্র
– https://tinyurl.com/y45pre9z


