মৌলভীবাজার সীমান্তে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, লাশ নিয়ে গেছে সন্ত্রাসী বিএসএফ

0
9

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিবুর রহমান (৩২) নামে এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার মনু নদী সংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মুজিবুর দত্তগ্রামের মৃত আজিব উল্লাহর পুত্র বলে জানা গেছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, বিকেলে মুজিবুর রহমান মনু নদীতে মাছ ধরতে নামেন। এ সময় ভুলবশত তিনি ভারতীয় সীমান্তের ভেতরে চলে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর বিএসএফ সদস্যরা তার লাশ তুলে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানায়, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, ‘সীমান্তে গুলির ঘটনার খবর আমরা পেয়েছি। বিষয়টি দেখা হচ্ছে।


তথ্যসূত্র:
১। বিএসএফের গুলিতে আবারো বাংলাদেশি যুবক নিহত
– https://tinyurl.com/yudpvs92

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার সীমান্ত পুলিশের অভিযানে অবৈধভাবে পাচার হতে যাওয়া ৪০৯,২০০ মার্কিন ডলার জব্দ
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরে সন্ত্রাসী ইসরায়েলি আগ্রাসন অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে