
বিদেশি সাহায্য নিয়ে বাংলাদেশ ভেঙ্গে হিন্দুদের জন্য আলাদা রাজ্য গঠনের হুশিয়ারি দেয়া সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তীর বক্তব্যকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘স্লিপ অব টাং’ (মুখের ভুল) হিসেবে আখ্যায়িত করেছে। সোমবার (২২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানায়, ‘অনেকে বক্তৃতা বা বক্তব্য দেওয়ার সময় অতিউৎসাহী হয়ে বিভিন্ন কথা বলে ফেলেন। আমরা বলেছি, হয়তো এটা তার ‘স্লিপ অব টাং’ হতে পারে। তাকে যেন সেই বার্তাটি দেওয়া হয়’। এ সময় সালাহউদ্দিন আহমদকে আসতে হাসতে উত্তর দিতে দেখা যায়।
ভিডিও লিংক: https://archive.org/details/home-minister-salahuddin-ahmad


