হেরাতে ৫০ হাজার একর জমির ওপর একটি আধুনিক নতুন শহর নির্মাণ করছে ইমারাতে ইসলামিয়া

0
28

আফগানিস্তানের অর্থনৈতিক ও সাংস্কৃতিক রাজধানীখ্যাত হেরাত শহরের জন্য একটি ব্যাপক ও দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যান অনুমোদন করেছে ইমারাতে ইসলামিয়া। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই অনুমোদন দেওয়া হয়। প্রায় দুই বছর ধরে চলা কারিগরি জরিপ, সম্ভাব্যতা যাচাই এবং নগর পরিকল্পনার ভিত্তিতে প্রণীত এই খসড়াটি গৃহীত হওয়ার মাধ্যমে হেরাতের নগরায়ণে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।

আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রণালয় এবং হেরাত প্রাদেশিক নগর উন্নয়ন বিভাগের সমন্বয়ে প্রণীত এই পরিকল্পনা অনুযায়ী প্রায় ৫০ হাজার একর জমির ওপর একটি আধুনিক নতুন নগরী নির্মাণ করা হবে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হেরাতের নগর অবকাঠামোর আধুনিকায়ন, পর্যটন ও বাণিজ্যিক কার্যক্রমকে গতিশীল করা, এবং অনিয়ন্ত্রিত নির্মাণ রোধ করে সুপরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা।

গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং হেরাত প্রাদেশিক নগর উন্নয়ন বিভাগের সমন্বয়ে প্রণীত এই মাস্টার প্ল্যান সম্প্রতি চূড়ান্ত অনুমোদন লাভ করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুত বর্ধনশীল জনসংখ্যা, আবাসন চাহিদা এবং আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েই পরিকল্পনাটি প্রস্তুত করা হয়েছে।

অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী, নতুন নগরীটি ৫০ হাজার একর জমির ওপর নির্মিতব্য এই নগরির মাধ্যমে আবাসন, সড়ক যোগাযোগ, জনসেবা এবং অন্যান্য নগর সুবিধার সম্প্রসারণ ঘটবে যা হেরাতের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্ট মহলের মতে, নতুন এই নগরী বাস্তবায়িত হলে হেরাত শহরের পরিকল্পিত সম্প্রসারণের পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে হেরাতের অবস্থানকে আরও শক্তিশালী করবে।


তথ্যসূত্র
1. The new master plan for Herat city has been approved by the Prime Minister.
– https://tinyurl.com/5dfuv3v7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগজলডোবা ব্যারাজের ৫৪টি গেট খুলে দিলো ভারত, তিস্তার পানি বিপৎসীমার ওপরে
পরবর্তী নিবন্ধভারতজুড়ে মসজিদ-মাদ্রাসা নির্মূলের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরুর ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের