পাকিস্তান থেকে ফিরে আসা ১৯ হাজার শিক্ষার্থী ও ৬৭৬ শিক্ষককে নিয়োগ দিচ্ছে ইমারাতে ইসলামিয়া

0
23

পাকিস্তান থেকে ফিরে আসা শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে ইমারাতে ইসলামিয়া। এ লক্ষ্যে নানগারহার প্রদেশে ফিরে আসা ৬৭৬ জন শিক্ষককে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষা বিভাগ। একই সঙ্গে পাকিস্তান থেকে প্রত্যাবর্তনকারী প্রায় ২০ হাজার শিক্ষার্থী ইতোমধ্যে প্রদেশটির বিভিন্ন বিদ্যালয়ে ভর্তি হয়েছে।

নানগারহার প্রদেশের শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান থেকে সম্প্রতি ফিরে আসা শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ৬৭৬ জন শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষা বিভাগের জনবল বিষয়ক মহাপরিচালক এহসানুল্লাহ এহসান বলেন, পাকিস্তানে বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং প্রয়োজনীয় যোগ্যতা রয়েছে—এমন শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। তিনি জানান, বর্তমানে পাকিস্তান থেকে ফিরে আসা ১৯ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী নানগারহারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন।

অন্যদিকে, পাকিস্তান থেকে ফিরে আসা আফগান নাগরিকরা কারিগরি ও পেশাগত দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন। তাদের মতে, শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত দক্ষতার ভিত্তিতে চাকরির সুযোগ দেওয়া হলে তারা যেমন নিজেদের পরিবারের ভরণপোষণ করতে পারবেন, তেমনি দেশের উন্নয়নেও কার্যকর অবদান রাখতে সক্ষম হবেন।

পাকিস্তান থেকে আফগান অভিবাসীদের জোরপূর্বক প্রত্যাবাসন বৃদ্ধির ফলে সাম্প্রতিক মাসগুলোতে তোরখাম সীমান্ত দিয়ে লক্ষাধিক আফগান দেশে ফিরে এসেছেন। তাদের মধ্যে রয়েছেন বহু শিক্ষক, বিশ্ববিদ্যালয় স্নাতক এবং বিভিন্ন ক্ষেত্রে দক্ষ পেশাজীবী। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, এসব দক্ষ জনশক্তিকে তাদের যোগ্যতা অনুযায়ী কাজে লাগানো গেলে একদিকে যেমন বেকারত্ব কমবে, অন্যদিকে দেশও তাদের জ্ঞান ও অভিজ্ঞতা থেকে উপকৃত হবে।


তথ্যসূত্র
1. Job Opportunities Created for Returning Afghan Teachers in Nangarhar
– https://tinyurl.com/3mk5d382

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদখলদার ভারতের অব্যাহত সন্ত্রাসবাদে বিগত ৩৭ বছরে বিধবা হয়েছেন প্রায় ২৩ হাজার কাশ্মীরি নারী
পরবর্তী নিবন্ধভারতে ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে ইমারাতে ইসলামিয়া প্রতিনিধির বৈঠকের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রোপাগান্ডা