আফগানিস্তানের হেরাত প্রদেশে দেশীয় ঔষধ শিল্পের প্রসার; বাড়ছে উৎপাদন ও বিনিয়োগ

0
6

আমদানিনির্ভরতা কমাতে এবং দেশীয় উৎপাদন বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে ইমারাতে ইসলামিয়ার প্রশাসনিক পৃষ্ঠপোষকতায় হেরাতে ঔষধ শিল্পে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। হেরাত শিল্পনগরীতে ঔষধ উৎপাদন কার্যক্রম সন্তোষজনকভাবে এগিয়ে চলেছে এবং স্থানীয়ভাবে উৎপাদিত ঔষধের ব্যবহারও আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

হেরাত চেম্বার অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মাইনসের কর্মকর্তারা জানিয়েছেন, দেশীয় ঔষধ শিল্পে বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমেই বাড়ছে। ফলে নতুন নতুন ঔষধ উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগও জোরদার হচ্ছে। পাকিস্তান থেকে ঔষধ আমদানির উপর নিষেধাজ্ঞা এই খাতে বড় ধরনের পরিবর্তন এনেছে।

হেরাত শিল্প ও খনি চেম্বারের প্রধান মুহাম্মদ নাসির আমিন জানান, বিনিয়োগকারীরা ঔষধ উৎপাদন কারখানা স্থাপনে অত্যন্ত আগ্রহী। সম্প্রতি হেরাত ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৬২ মিলিয়ন ডলার বিনিয়োগে ১০টি নতুন কারখানা উদ্বোধন করা হয়েছে। বর্তমানে হেরাতের শিল্পনগরীতে ১৮টি সক্রিয় ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম কারখানা রয়েছে এবং ১ হাজার ১০০-এর বেশি ধরনের ঔষধ উৎপাদন করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দেশীয় ঔষধ শিল্পের এই অগ্রগতি একদিকে যেমন আমদানিনির্ভরতা কমাতে সহায়তা করবে, তেমনি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয়ভাবে উৎপাদিত মানসম্মত ঔষধ জনগণের কাছে সহজলভ্য হওয়ায় স্বাস্থ্যখাতেও ইতিবাচক প্রভাব পড়ছে।


তথ্যসূত্র
1. In the industrial city of Herat, pharmaceutical production activities are progressing well.
– https://tinyurl.com/4myazpbu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনায় ২টি ফ্রন্টে জান্তার বিরুদ্ধে জেএনআইএম-এর ৫টি সফল অভিযান: হতাহত অসংখ্য জান্তা সেনা
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় দখলদার আফ্রিকান জোট এবং মোগাদিশু বাহিনীর বিরুদ্ধে আশ-শাবাবের ৭টি অভিযান