যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার কামাল আদওয়ান হাসপাতালে ড্রোন হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল

0
12

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরেও উত্তর গাজার একটি হাসপাতাল লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় হাসপাতালের কর্মীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘটনাকে গাজার স্বাস্থ্যখাতের বিরুদ্ধে ইসরায়েলের ধারাবাহিক হামলার অংশ হিসেবে আখ্যায়িত করেছে।

১০ জুলাই, শুক্রবার উত্তর গাজার বেইত লাহিয়ায় অবস্থিত কামাল আদওয়ান হাসপাতালের ওপর এ হামলা চালানো হয়। চিকিৎসা সূত্র জানায়, হাসপাতাল প্রাঙ্গণে তিনজন এবং হাসপাতালের আশপাশে অবস্থানরত আরও তিনজন রক্ষণাবেক্ষণ কর্মী আহত হন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, হাসপাতালটি তথাকথিত ‘সবুজ অঞ্চল’-এর মধ্যে অবস্থিত থাকা সত্ত্বেও ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করার ধারাবাহিকতার অংশ। মন্ত্রণালয়ের মতে, এ ধরনের হামলা হাসপাতালগুলোর স্বাভাবিক ও জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা ব্যাহত করছে এবং চিকিৎসাকর্মীদের দায়িত্ব পালনকে মারাত্মকভাবে ঝুঁকির মুখে ফেলছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজার স্বাস্থ্যব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে পড়েছে। হাজারো ফিলিস্তিনির জরুরি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হলেও দখলদার ইসরায়েলের আরোপিত চলাচল নিষেধাজ্ঞার কারণে তাদের অধিকাংশই গাজা ত্যাগ করতে পারছেন না, ফলে মানবিক সংকট আরও গভীর হচ্ছে।


‎তথ্যসূত্র
1. Hospital workers wounded in Israeli drone attack on Gaza’s Kamal Adwan
– https://tinyurl.com/yc5z9j2p

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে ১৯৫ পিস ইয়াবাসহ বিএনপি নেতা ও সহযোগী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপশ্চিমবঙ্গে হিন্দু ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ, ৩৫ মুসলিম গ্রেপ্তার