আফগানিস্তানকে বিনিয়োগবান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে ৫০ শতাংশ কর কমানোর ঘোষণা দিয়েছে ইমারাতে ইসলামিয়া

0
20

দেশে বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও উৎসাহিত করতে নতুন করছাড়ের ঘোষণা দিয়েছে ইমারাতে ইসলামিয়া। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আরোপিত বিভিন্ন কর উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে করহার ৫০ শতাংশ পর্যন্ত হ্রাস করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নীতিমালা অনুযায়ী খনি খাতের বাইরে কার্যরত সব আইনগত প্রতিষ্ঠান, হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের আয়কর ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ব্যক্তিগত আয়ের করমুক্ত সীমাও দ্বিগুণ করা হয়েছে। আগে বছরে ৬০ হাজার আফগানি পর্যন্ত আয় করমুক্ত ছিল, এখন সেই সীমা বাড়িয়ে ১ লাখ ২০ হাজার আফগানি করা হয়েছে।

একই সঙ্গে সম্পত্তি হস্তান্তরের ওপর আরোপিত করও ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এসব করছাড় বিনিয়োগকারীদের উৎসাহিত করবে, ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।


‎তথ্যসূত্র
1. Under a new decision by the Islamic Emirate of Afghanistan, the Ministry of Finance has reduced taxes
– https://tinyurl.com/56p8fwbk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারত’কে “আমাদের ডিএনএ এক” বলা মন্তব্য ইমারাতে ইসলামিয়ার কৃষিমন্ত্রী মৌলভি আতাউল্লাহ ওমারি’র নয়; বরং অনুবাদকের ব্যাখ্যামূলক অনুবাদ
পরবর্তী নিবন্ধবাংলাদেশে বন্যা ও ভূমিধ্বসে মৃত্যুর ঘটনায় ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শোক প্রকাশ