পাকিস্তানে পাচারের উদ্দেশ্যে লুকানো অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে ইমারাতে ইসলামিয়ার সীমান্তরক্ষী বাহিনী

0
0

নানগারহার প্রদেশের খগিয়ানি জেলায় পাকিস্তানে পাচারের উদ্দেশ্যে লুকানো বিপুল অস্ত্র ও সামরিক সরঞ্জাম জব্দ করেছে ইমারাতে ইসলামিয়ার ২০১তম খালিদ বিন ওয়ালিদ কর্পস পূর্বাঞ্চলীয় জোনের সীমান্তরক্ষী বাহিনী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় পরিচালিত এক অভিযানে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

২০১তম কর্পসের মুখপাত্র মৌলভী ওয়াহিদুল্লাহ মোহাম্মদী জানিয়েছেন, ২য় সীমান্ত ব্রিগেডের ৭ম সীমান্ত কান্ডাকের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খগিয়ানি জেলার ওয়াজির তাঙ্গি অঞ্চলের “তারম” এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চারটি রকেট শেল, চারটি রকেট ওয়ারহেড, তিনটি হ্যান্ড গ্রেনেড, পঞ্চাশ রাউন্ড এম১৬ রাইফেলের গোলাবারুদ এবং দুটি সামরিক ক্রেট জব্দ করা হয়েছে। পাচারকারীরা এই অস্ত্র ও সরঞ্জাম পাকিস্তানে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রেখেছিল; কিন্তু সীমান্ত বাহিনী তা শনাক্ত করে জব্দ করে।

কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান সীমান্ত ঘেঁষা বিভিন্ন এলাকায় অবৈধভাবে অস্ত্র প্রবেশ ঠেকাতে নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর আগেও একাধিকবার সীমান্তপথে পাচারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী।


‎তথ্যসূত্র
1. In Nangarhar, a shipment of smuggled ammunition and military equipment intended for Pakistan was seized
– https://tinyurl.com/5n7hahbh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঐতিহাসিক দেওবন্দ মাদ্রাসার নিচে শিব মন্দির আছে দাবি করে আবারও বিতর্ক উস্কে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী নেতা