ঐতিহাসিক দেওবন্দ মাদ্রাসার নিচে শিব মন্দির আছে দাবি করে আবারও বিতর্ক উস্কে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী নেতা

0
8

ভারতের উত্তর প্রদেশে অবস্থিত ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ১৪ ফুট নিচে শিব মন্দির রয়েছে দাবি করে আবারও বিতর্ক উস্কে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু রক্ষা দলের নেতা ললিত শর্মা। প্রশাসন মন্দির নির্মাণের জন্য মাদ্রাসাটি পুনরুদ্ধারে কোনও ব্যবস্থা গ্রহণ না করলে, তারা ত্রিশূল নিয়ে এসে সেখানে জলভিষেক করবে বলেও সে হুমকি দিয়েছে।

উল্লেখ্য, জলভিষেক হলো হিন্দুদের একটি শিরকি প্রথা, যেখানে কথিত শিব দেবতা বা শিবলিঙ্গে তারা ভক্তিমূলক জল অর্পণ করে।

১৪ জুলাই উত্তর প্রদেশের সাহারানপুরে এক সাংবাদিক সাক্ষাৎকারে ঔদ্ধত্যের সাথে সে এই দাবিগুলো তুলে ধরে। তার অভিযোগ, মুসলমানরা শত বছর ধরে দেওবন্দ মাদ্রাসার স্থান দখল করে আছে।

প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে সে বলেছে, দেওবন্দে তদন্ত প্রক্রিয়া আরম্ভ করতে প্রশাসন বিলম্ব করছে। শিব মন্দির তৈরির লক্ষ্যে দেওবন্দ মাদ্রাসায় অবিলম্বে তদন্ত আরম্ভ করতে সে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

সে আরও হুঁশিয়ারি দেয় যে, কানওয়ার যাত্রাকালে (শিবপূজার সাথে সম্পর্কিত একটি তীর্থযাত্রা) হিন্দু তীর্থযাত্রীরা দেওবন্দের দিকে বিক্ষোভ করবে, এরপর সবকিছু তাদের হয়ে যাবে। এই দুর্বৃত্ত হিন্দুত্ববাদী আরও দাবি করে, ভারতের কোথাও মসজিদের প্রয়োজন নেই।

সাক্ষাৎকারে উপস্থিত হিন্দুত্ববাদী জনতা স্লোগান তুলেছে, মথুরা ও কাশী কেবল একটি ঝলক মাত্র, দেওবন্দ এখনও বাকি রয়েছে।

ভিডিও: https://x.com/MuslimSpaces/status/2077321323177803967/video/1


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3ch4vw3h

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআশ-শাবাবের অভিযানে ইথিয়পীয়ান ও উগান্ডান ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি