
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার পর বিকল্প বাণিজ্যপথ গড়ে তুলে আন্তর্জাতিক বাজারে দ্রুত অবস্থান শক্তিশালী করছে আফগানিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রধান শাফি আজম হাফিযাহুল্লাহ বলেছেন, এই পরিবর্তনের ফলে আফগান ব্যবসায়ীরা নতুন নতুন বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ পেয়েছেন এবং পণ্যের বাছাই ও মোড়কীকরণেও ইতিবাচক পরিবর্তন এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় শাফি আজম হাফিযাহুল্লাহ জানান, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আফগানিস্তানের মোট রপ্তানির প্রায় ৬০ শতাংশই পাকিস্তানে যেত। তবে বর্তমানে মধ্য এশিয়া, রাশিয়া, ভারত, চীন, উপসাগরীয় দেশসমূহ এবং ইউরোপ আফগান পণ্যের বিকল্প রপ্তানি গন্তব্যে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, নতুন এসব বাজারে প্রবেশের জন্য উচ্চমানের গুণগত মান বজায় রাখা অপরিহার্য। ফলে আফগান ব্যবসায়ীরা আন্তর্জাতিক মানসম্মত মোড়কীকরণ ও পণ্য প্রস্তুত প্রক্রিয়া গ্রহণে উৎসাহিত হচ্ছেন। তার ভাষায়, এটি আফগানিস্তানের বাণিজ্য খাতে একটি ইতিবাচক ও যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেছে।
তথ্যসূত্র
1. Afghanistan Rapidly Conquering International Markets
– https://tinyurl.com/26f9kuas


