আফগানিস্তানের ফারাহ প্রদেশে এক হাজার জেরিব জমিতে নির্মিত হচ্ছে আধুনিক পরিবহন টার্মিনাল

0
29

আফগানিস্তানের ফারাহ প্রদেশের পূর্বাঞ্চলে এক হাজার জেরিব(প্রায় ৫০০ একর) জমির ওপর যাত্রী ও পণ্যবাহী যানবাহনের জন্য একটি বৃহৎ ও আধুনিক পরিবহন টার্মিনাল নির্মাণকাজ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া। প্রকল্পটির প্রথম ধাপে ব্যয় ধরা হয়েছে ১২৭ মিলিয়ন আফগানি।

পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, টার্মিনালটি চালু হলে যাত্রীদের ভোগান্তি কমবে, পণ্যবাহী যানবাহনের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত হবে এবং ফারাহ শহরের যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। প্রকল্পে জ্বালানি সংরক্ষণাগার, যাত্রী বিশ্রামাগার, দোকানপাট, প্রশাসনিক ভবন, মসজিদ এবং সবুজায়নের ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাফেজ সিদ্দিকুল্লাহ আবিদ বলেন, ফারাহ আঞ্চলিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই টার্মিনাল নির্মাণের মাধ্যমে পরিবহনসেবা উন্নত হবে এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

কর্মকর্তারা জানান, ফারাহ বিমানবন্দরের পূর্ব পাশে কারজি এলাকায় টার্মিনালটি নির্মিত হচ্ছে। এর মধ্যে ৩০০ জেরিব জমি যাত্রীবাহী যানবাহনের জন্য এবং বাকি ৭০০ জেরিব জমি পণ্যবাহী যানবাহনের জন্য বরাদ্দ রাখা হয়েছে।


তথ্যসূত্র
1. A Large Transport Terminal Being Built on 1,000 Jeribs of Land in Farah
– https://tinyurl.com/8j9za69j

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুসলিমদের প্রথম ও শেষ রক্ষাকবচঃ মুজাহিদিনে উম্মত (পর্ব – ১)
পরবর্তী নিবন্ধচীন থেকে আফগানিস্তানে সরাসরি পণ্যবাহী ট্রেন চলাচল শুরু