অধিকৃত জম্মু-কাশ্মীরে পুলিশ সদস্য নিহতের অজুহাতে ১০০০ এরও অধিক কাশ্মীরি আটক

0
3

অধিকৃত জম্মু ও কাশ্মীরের ইসলামাবাদ ও অন্যান্য অঞ্চল থেকে এক হাজারের অধিক কাশ্মীরি যুবককে গ্রেপ্তার করেছে ভারতীয় দখলদার বাহিনী। অজ্ঞাত বন্দুকধারীর হামলায় কাশ্মীর পুলিশের একজন সদস্য নিহতের বিপরীতে এই গণগ্রেপ্তার শুরু করে দখলদার ভারতীয় কর্তৃপক্ষ।

২২ জুলাই দুপুর ১২:৩০ নাগাদ ইসলামাবাদ শহরে অজ্ঞাত হামলাকারীদের গুলিতে পুলিশের ঐ হেড কনস্টেবল নিহত হয়। এরপরই এই বড় আকারের অভিযান আরম্ভ করেছে ভারতীয় বাহিনী। হত্যার শিকার পুলিশ কর্মী হিন্দুদের অমরনাথ যাত্রায় নিরাপত্তাকর্মী হিসেবে ডিউটিরত ছিল।

সূত্রমতে, হামলাকারী ও তাদের সহযোগীদের চিহ্নিত করতে দখলদার পুলিশ, সেনাবাহিনী ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্যরা বিভিন্ন জেলায় যৌথ অভিযান পরিচালনা করছে। তারা ইসলামাবাদসহ বিভিন্ন এলাকায় ‘নিবিড়ভাবে’ ঘেরাও-তল্লাশি অভিযানের মাধ্যমে কাশ্মীরি মুসলিমদের হয়রানির কার্যক্রম অব্যাহত রেখেছে।

এছাড়া ইসলামাবাদ শহরে ঘটনাস্থলের চারপাশের বেশ কিছু অংশ ঘিরে রেখেছে দখলদার ভারতীয় বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ স্থানসমূহে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। বিভিন্ন ট্রানজিট পয়েন্টে পরিচয়পত্র যাচাই, যানবাহন তল্লাশি, মোবাইল ফোন চেক ও জিজ্ঞাসাবাদের নামে কাশ্মীরি মুসলিমদের হেনস্তা ও হয়রানি অব্যাহত রয়েছে। দখলদার প্রশাসন বিষয়টিকে কাশ্মীরি মুসলিমদের দমন-পীড়নের সুযোগ হিসেবে গ্রহণ করেছে বলেই মনে করছেন অনেকে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/369beajr
2. https://theobserverpost.com/over-1000-suspects-detained-after-anantnag-terror-attack-that-killed-cop-says-jk-police/

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরক্তাক্ত প্রান্তর ও দ্বিমুখী সমবেদনা: ভারতে মুসলিম নিপীড়নের এক সুদীর্ঘ আখ্যান
পরবর্তী নিবন্ধমধ্য মালিতে তীব্র সামরিক চাপে জান্তা বাহিনী: দু’দিনে জেএনআইএম’র ১০ অভিযান