কাবুল-ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে মস্কোতে রাষ্ট্রদূত পর্যায়ের বৈঠক

0
16

আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কোতে বৈঠক করেছেন রাশিয়ায় ইমারাতে ইসলামিয়ার রাষ্ট্রদূত গুল হাসান হাসান এবং বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বৈঠকে বাংলাদেশের বেসরকারি খাতকে আফগানিস্তানে বিনিয়োগে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

২৩ জুলাই, বৃহস্পতিবার মস্কোয় অবস্থিত আফগান দূতাবাসের এক বিবৃতিতে বৈঠকের তথ্য জানানো হয়। বৈঠকে মাওলানা গুল ‍হাসান আফগানিস্তানে বিদ্যমান বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের বেসরকারি খাত, বিভিন্ন কোম্পানি, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্প সংস্থা আফগানিস্তানে বিনিয়োগ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে উৎসাহিত হবে।

দুই রাষ্ট্রদূত অর্থনীতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কারিগরি খাতে যৌথ সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেন। একই সঙ্গে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা এবং যৌথ উদ্যোগ এগিয়ে নেওয়ার গুরুত্বের ওপর জোর দেন।

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সম্প্রতি রাশিয়া, চীন, তুরস্ক, ইরানসহ একাধিক দেশের সাথে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে। এই বৈঠক আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের একটি নতুন পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


তথ্যসূত্র
1. The Islamic Emirate’s ambassador to Russia, Gul Hassan Hassan, met with Bangladesh’s ambassador
– https://tinyurl.com/m8823k43

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনা ফাসো ধর্মনিরপেক্ষ থাকবে, এখানে ইসলামি শরিয়াহ্ অনুমোদিত নয়: ইব্রাহিম ট্রাওরে
পরবর্তী নিবন্ধকাবুলে ২৬৯ বেসামরিক নিহতের ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত দাবি অ্যামনেস্টির