
বগুড়া সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২২ জুলাই) রাতে শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, নিহত আতিকুর রহমান সাগর শাখারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য।
সাগরের স্ত্রী মারজিয়া আক্তার সাংবাদিকদের জানান, সাগরের বাড়ি পাঁচবাড়িয়া গ্রামে হলেও কয়েক মাস ধরে তিনি পার্শ্ববর্তী চালিতাবাড়ি গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিল। বুধবার রাত সোয়া ২টার দিকে সাগর নিজ বাড়িতে রাতের খাবার খেতে আসেন। এ সময় দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তথ্যসূত্র:
১। বগুড়ায় আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
– https://tinyurl.com/4sdw4bhc


