মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ

0
1

ঢাকার মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে মিরপুর ১৩ নম্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ২জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় অস্ত্রধারী এক সন্দেহভাজনকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

নিহত ব্যক্তির নাম ইউসুফ আলী ওরফে পারভেজ (৪৫)। তার গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার সাকরালে। তিনি কাফরুল থানা যুবদলের কর্মী ছিল। আহত দুজন হলেন যুবদলের আরেক কর্মী মনির হোসেন (৩২) ও কাঁচামাল বিক্রেতা সালাম সরদার (৪৫)।

গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর সঙ্গে যুবদলকর্মী ইউসুফ, মনির মিরপুর ১৩ নম্বরে ওপেক্স গার্মেন্টসের সামনে একটি দোকানের সামনে আড্ডা দিচ্ছিল। এ সময় চার-পাঁচজন যুবক সেখানে ঘোরাঘুরি করছিল। উপস্থিত লোকেরা ওই যুবকদের কাছে ঘোরাঘুরির কারণ জানতে চান। এই সময়ের মাঝেই তারা এলোপাতাড়ি গুলি চালায়, এতে ইউসুফের বুকে গুলি লাগে, মনিরের বাঁ পায়ে ও সালামের মাথার ডান পাশে গুলি লাগে।

ইউসুফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


তথ্যসূত্র:
১। মিরপুরে গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২
– https://tinyurl.com/zjmvtbf5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাইবান্ধায় পেয়ারার লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ
পরবর্তী নিবন্ধগাজীপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে গরম রড দিয়ে ছ্যাঁকা দিল শ্রমিক দল নেতা