
চট্টগ্রামের পটিয়ায় এক প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি শেষে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে গেছে একদল ডাকাত।
গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) ভোরে পটিয়া থানার এয়াকুবদণ্ডী গ্রামের প্রবাসী আলী আব্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল ঘরে ঢুকে অস্ত্রের মুখে প্রবাসীর পরিবারকে একটি কক্ষে আটকে রেখে পুরো বাড়িতে লুটপাট চালায়। ডাকাতদল প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ থেকে ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী আলী আব্বাস।
প্রবাসী আলী আব্বাস সাংবাদিকদের জানান, শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ অস্ত্রধারী ডাকাতদল বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা তাদের জিম্মি করে লুটপাট চালায়।
তিনি বলেন, ডাকাতি শেষে ডাকাতদল একটি হাইস মাইক্রোবাসে করে পালিয়ে যায়। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ডাকাতদলকে ধাওয়া দিলে তারা ফাঁকা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
তথ্যসূত্র:
১। পটিয়ায় লুটপাট শেষে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে গেল ডাকাতদল
– https://tinyurl.com/mwpkrj9s


