কলকাতায় ছাত্র জনতার বিক্ষোভে গ্রেপ্তারকৃতদের ওপর কথিত ‘গুণ্ডা আইন’ প্রয়োগ, আটক ১১ জনের মধ্যে ১০ জনই মুসলিম

0
11

শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে কলকাতায় শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। বিক্ষোভে সহিংসতার অভিযোগ তুলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা থেকে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এর মধ্যে ১০ জন মুসলিম বলে জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন, ২০২৬ (‘গুণ্ডা আইন’ নামে বহুল পরিচিত) প্রয়োগ করেছে পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী সরকার।

উক্ত আইন অনুযায়ী, কর্তৃপক্ষ বিচার ছাড়াই সর্বোচ্চ এক বছর পর্যন্ত সন্দেহভাজন ব্যক্তিকে আটক রাখতে পারবে। এছাড়া কর্তৃপক্ষ অভিযুক্তকে নির্দিষ্ট জেলা বা এলাকা ছাড়ার নির্দেশ (এক্সটার্নমেন্ট অর্ডার) জারি করতে পারে এবং বেআইনি কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত সম্পত্তিও বাজেয়াপ্ত করতে পারে।

বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন ও বিরোধী রাজনৈতিক দল আইনটির কঠোর সমালোচনা করেছে। তাদের দাবি, অপরাধ প্রমাণ হওয়ার আগেই প্রতিরোধের নামে অভিযুক্তকে এভাবে আটকে রাখা অযৌক্তিক, এটি রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি করছে। মূলত আইনটিকে মুসলমানসহ সরকার বিরোধীদের দমনের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকগণ।

এদিকে শনিবার (২৫ জুলাই) বিধানসভায় হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছে, বিক্ষোভ থেকে শনাক্ত হওয়া প্রায় ৭০ জনের কেউই শিক্ষার্থী নন এবং নিট প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।

মুসলিমদের প্রতি বিদ্বেষ প্রকাশ করে সে আরও দাবি করেছে, রাজ্যে মাদ্রাসার বিরুদ্ধে পদক্ষেপ, ওবিসি সনদ সংক্রান্ত আদালতের নির্দেশ বাস্তবায়ন, গবাদিপশু জবাই-সংক্রান্ত আইন প্রয়োগ এবং মসজিদে মাইক ব্যবহারের নিষেধাজ্ঞার পদক্ষেপে একটি শ্রেণি ক্ষোভ থেকে এই সহিংসতা উসকে দিয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3wbrz6ce

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাঞ্জশির প্রদেশে মূল্যবান খনিজ পাথরের ৪২টি নতুন খনি আবিষ্কার করেছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধবুরকিনায় জেএনআইএম-এর ধারাবাহিক আক্রমণে অন্তত ৩৮ জান্তা সদস্য নিহত: ৯টি সামরিক ঘাঁটি বিজয়