প্রযুক্তি ও ডিজিটাল সেবার সম্প্রসারণে ইমারাতে ইসলামিয়ার নতুন অঙ্গীকার

0
1

প্রযুক্তি ও ডিজিটাল সেবা সম্প্রসারণের মাধ্যমে আফগানিস্তানকে দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার মধ্যে তথ্য আদান-প্রদানের আঞ্চলিক সংযোগকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছে ইমারাতে ইসলামিয়া। রাজধানী কাবুলে আয়োজিত প্রথম টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের শীর্ষ কর্মকর্তারা প্রযুক্তি, ডিজিটাল সেবা ও আধুনিক যোগাযোগব্যবস্থার সম্প্রসারণকে দেশের উন্নয়নের অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরে এ ঘোষণা দেন।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপপ্রধান মৌলভী আব্দুল গনি বারাদার হাফিযাহুল্লাহ বলেন, দক্ষিণ এশিয়াকে মধ্য এশিয়ার সঙ্গে তথ্য পরিবহনের মাধ্যমে যুক্ত করার সক্ষমতা আফগানিস্তানের রয়েছে। তিনি বলেন, বর্তমান যুগের চাহিদা অনুযায়ী টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ইমারাতে ইসলামিয়ার দায়িত্ব এবং বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে ধীরে ধীরে এ খাতে আঞ্চলিক ও বৈশ্বিক দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে চায় সরকার। তিনি আরও জানান, ইমারাতে ইসলামিয়া পুনরায় ক্ষমতায় আসার পর টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং ডিজিটাল শাসনব্যবস্থার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে।

প্রধানমন্ত্রীর উপপ্রধান আবদুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ সরকারি সেবাকে আরও সহজ ও কার্যকর করতে ডিজিটাল শাসনব্যবস্থা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সব সরকারি দপ্তরকে ডিজিটাল ব্যবস্থা চালু করে একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে জনগণের জন্য সহজতর সেবা নিশ্চিত করতে হবে।

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আহাদ ফাজলি হাফিযাহুল্লাহ বলেন, দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকাগুলোতেও যোগাযোগসেবা সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে বিভিন্ন টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের কর্মকর্তারাও সারা দেশে টেলিযোগাযোগ ও ইন্টারনেটসেবা আরও বিস্তৃত করার অঙ্গীকার ব্যক্ত করেন। আফগান ওয়্যারলেস টেলিযোগাযোগ কোম্পানির প্রধান নির্বাহী আলিউল্লাহ সারওয়ারি বলেন, প্রতিষ্ঠানটি টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের অধিকাংশ প্রত্যন্ত অঞ্চল ইতোমধ্যেই টেলিযোগাযোগসেবার আওতায় এসেছে।

কাবুলে আয়োজিত প্রথম টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রদর্শনীতে সরকারি কর্মকর্তা ও প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। প্রদর্শনীর সমাপনীতে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং জনসেবা সহজতর করার লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর করে।


তথ্যসূত্র
1. Afghanistan can link South and Central Asia through data transit: Baradar
– https://tinyurl.com/5x3yj9ep

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় দাবানলে পুড়ছে ফ্রান্স; এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট || সোমালিয়ায় পবিত্র কুরআনের ১৩০ হাফেজের সম্মানে “কুররাতু আইন” অনুষ্ঠান আশ-শাবাবের