
• গাজায় গরম পড়েছে, সাথে বিশুদ্ধ পানির অভাব রয়েছে। এজন্য সেখানে কলেরা ছড়িয়ে পড়ার আশংকা করছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা।
• ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৬৮ জন ফিলিস্তিনি নিহত এবং ২৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
• মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছেন জায়োনিস্ট ইসরায়েল। মধ্য গাজায় অন্তত ৪০ জনকে হত্যা করেছে জায়োনিস্টরা।
• জেনিনে হামলা চালিয়ে ৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়োনিস্টরা।
• গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৬,৬৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮৩,৩০৯ জন ফিলিস্তিনি।
• কাফর ড্যান শহরে জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• কাফর ড্যানে জায়োনিস্ট বাহিনীর উপর তীব্র গুলিবর্ষণ এবং বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন উমার আল-কাসিম বাহিনী এবং আল-আকসা শহীদি ব্রিগেড।
• নেতজারিমে জায়োনিস্ট অবস্থানে রকেট এবং মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• মধ্য গাজার বুরেইজ ক্যাম্পে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।


