প্রতিবন্ধী দোকানিকে গরম পানিতে ঝলসে দিল ছাত্রলীগের জঙ্গি নেতা

0
26

নাটোরের বাগাতিপাড়ায় পাওনা টাকা চাওয়ায় গরম পানি ঢেলে প্রতিবন্ধী এক চা দোকানি হাত ঝলসে দেওয়ার অভিযোগ উঠছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সাবেক সভাপতি আতিক হাসান বিদ্যুতের বিরুদ্ধে।

গত বুধবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের সান্ন্যালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত বিদ্যুৎ একই এলাকার বদিউর রহমানের ছেলে। ভুক্তভোগীর চা দোকানির নাম আব্বাস আলী মন্ডল (৭৭)।

চা দোকানি আব্বাস আলী জানান, বুধবার রাত ৮টার দিকে বন্ধু-বান্ধবসহ বিদ্যুৎ তার দোকানে এসে চা-বিস্কুট খায়। পরে পাওনা টাকা চাওয়ায় সে তার ওপর চড়াও হয়ে আবোল-তাবোল কথা বলতে থাকে। একপর্যায়ে কেটলিতে থাকা গরম পানি তার হাতে ঢেলে দেয় ও মারধর শুরু করে। এছাড়াও দোকানের চায়ের কাপগুলোও ভেঙে ফেলে। এ সময় ভয়ে আব্বাস আলী পালিয়ে যান। পরে স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় তিনি বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়ে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

আব্বাস আলী আরও বলেন, এর আগেও দোকান বাকির টাকা চাওয়ায় কয়েকবার বিদ্যুৎ তাকে মারধর করেছে এবং দোকানপাট ভাঙচুর করেছে। দলের প্রভাব থাকায় তার কোনো বিচার হয়নি।

প্রত্যক্ষদর্শী কলাবাড়িয়া এলাকার বাবলু শেখ বলেন, টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কেটলির গরম পানিতে আব্বাস আলীর হাত ঝলসে যায়।


তথ্যসূত্র:
১. প্রতিবন্ধী দোকানিকে গরম পানিতে ঝলসে দিলেন ছাত্রলীগ নেতা
– https://tinyurl.com/46tm344m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে নতুন কাবুল শহর প্রকল্পের প্রথম পর্যায় উদ্বোধন
পরবর্তী নিবন্ধবুরকিনা ফাসোতে ৫ দিনে আল-কায়েদার হামলার লক্ষ্যবস্তু ৮টি শত্রু ঘাঁটি