
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় (MoD) ঘোষণা করেছে যে, সামরিক প্রশিক্ষণ শেষে ২০১তম খালিদ বিন ওয়ালিদ (রা.) কর্পস প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৫৬১ জন তরুণ মুজাহিদ সাফল্যের সঙ্গে স্নাতক শেষ করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক আনুষ্ঠানিক সমাবেশে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, সামরিক কমান্ডার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ইউনিট ও আঞ্চলিক কোরের এ সদস্যরা নির্ধারিত সামরিক কোর্স সম্পন্ন করেন। এই প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা, কৌশলগত প্রস্তুতি এবং আদর্শিক দৃঢ়তা বৃদ্ধি করা। ১১ নভেম্বর, মঙ্গলবার এক বিশেষ আনুষ্ঠানিকতার মাধ্যমে তাদের সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মৌলভি আব্দুল মজিদ হাফিযাহুল্লাহ, জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রধান মৌলভি নূরুল রহমান হাফিযাহুল্লাহ সহ একাধিক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং সম্মানিত ওলামায়ে কেরাম।
অনুষ্ঠানে বক্তারা নবস্নাতকদের অভিনন্দন জানিয়ে বলেন, “একটি ইসলামী রাষ্ট্রের সৈনিক হিসেবে তোমাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামরিক জ্ঞানের পাশাপাশি আকীদা ও চিন্তাগত দিক থেকেও নিজেদের দৃঢ় করতে হবে। ইসলামী মূল্যবোধ ও দেশের সীমান্ত রক্ষায় কখনো অবহেলা করা যাবে না। দৃঢ় সংকল্প ও ঈমানি চেতনা নিয়ে ইসলামের শত্রুদের মোকাবিলা করতে হবে।”
অনুষ্ঠানের শেষে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন কোরের কর্মকর্তারা স্নাতকদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
তথ্যসূত্র:
1. ۵۶۱ تن منسوبین از قوماندانی تعلیمات مشترک محاربوی حضرت عبدالله بن مسعود(رض) فارغ گردیدند
– https://tinyurl.com/yah9wb3x


