‎গ্রাহকদের জমানো টাকা দিচ্ছে না ব্যাংক, ক্ষোভে পাঁচটি ব্যাংকে তালা দিলো আমানতকারীরা

0
16

চট্টগ্রামের আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা দিয়েছে আমানতকারীরা। আমানতকারী অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

‎দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে কয়েকশ আমানতকারী মিছিল নিয়ে এসে প্রথমে এক্সিম ব্যাংকের আগ্রাবাদ শাখায় কর্মরত সব কর্মকর্তা কর্মচারীদের বাইরে বের করে দিয়ে তালা লাগিয়ে দেন। এরপর ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি শাখায়ও তালা দেন তারা।

‎ভুক্তভোগীরা জানান, আওয়ামী লীগ সরকারের শেষ সময় থেকেই ব্যাংকগুলো থেকে চাহিদামতো টাকা তুলতে পারছেন না তারা। কোটি টাকার ওপর ব্যাংকে জমা থাকলেও কর্তৃপক্ষ এক হাজার টাকার চেকও পাস করছে না। সরকার মাঝে মধ্যে আমানতকারীদের টাকা ফেরত দিতে টাকা সাপ্লাই দিলেও সেই টাকা ব্যাংকের স্টাফরা বেতন ভাতা হিসেবে নিয়ে নিচ্ছে কিন্তু গ্রাহকের আমানত ফেরত দিচ্ছে না। অন্তর্বর্তী সরকার দুর্বল ব্যাংকগুলোতে একীভূত করার সিদ্ধান্ত নিলেও তার সুফল আমানতকারীরা পাচ্ছে না।

‎আন্দোলনে আসা আব্দুর রহমান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ব্যবসায়িক লেনদেন করতেন। দুই বছর আগেও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে বেশ সচ্ছল জীবন ছিল তার। দেড় বছরের বেশি সময় ব্যাংকিং লেনদেন নেই। তাই বন্ধ হয়ে গেছে তার ব্যবসা প্রতিষ্ঠানটিও। এই অবস্থায় ব্যাংকে জমানো নিজের টাকা পাওয়ার আশায় এসেছেন তিনি।

‎সাড়ে ১২ টার দিকে আন্দোলনকারীরা চলে গেলে পুলিশের উপস্থিতিতে তালা খুলে নেয় ব্যাংক কর্তৃপক্ষ।



‎তথ্যসূত্র:
‎১। চট্টগ্রামে একীভূত ব্যাংকের শাখায় আমানতকারীদের তালা
‎- https://tinyurl.com/4hbhhfh2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের বাঘলান প্রদেশের ‘ঘুরি সিমেন্ট’-এর তৃতীয় কারখানার নির্মাণকাজ এগিয়ে চলছে
পরবর্তী নিবন্ধ‎এবার কুমিল্লায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে রাতভর গণধর্ষণ