বন রক্ষায় ইমারাতে ইসলামিয়ার কঠোর পদক্ষেপে আফগানিস্তানের বনভূমি বেড়েছে ৩৫ শতাংশ

0
4

দেশীয় বন সম্পদ রক্ষা ও সম্প্রসারণের লক্ষ্যে ইমারাতে ইসলামিয়া প্রশাসনের গৃহীত কঠোর পদক্ষেপের ফলে আফগানিস্তানে বনভূমির পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। জাতীয় পরিসংখ্যান ও তথ্য কর্তৃপক্ষের (এনএসআইএ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে আফগানিস্তানের মোট বনভূমির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ হেক্টর, যা পূর্বের তুলনায় ৩৫ শতাংশ বেশি।

এনএসআইএ জানিয়েছে, বর্তমানে দেশের মোট আয়তনের ২ দশমিক ৫৪ শতাংশ বনাঞ্চল। এসব বনভূমি প্রধানত পাকতিয়া প্রদেশ, খোস্ত প্রদেশ, বাদাখশান প্রদেশ, বাদগিস প্রদেশ, নানগারহার প্রদেশ, হেরাত প্রদেশ এবং লাঘমান প্রদেশে বিস্তৃত।

প্রাদেশিক পরিসংখ্যান অনুযায়ী, নুরিস্তান প্রদেশে সর্বোচ্চ ২৭২ হাজার হেক্টর বনভূমি রয়েছে। এর পরেই রয়েছে কুনার প্রদেশে ২ লাখ ৫৩ হাজার হেক্টর, বাদগিস প্রদেশে ১ লাখ ৮০ হাজার হেক্টর, পাকতিয়া প্রদেশে ১ লাখ ৭০ হাজার হেক্টর এবং খোস্ত ও পাকতিকা প্রদেশ যথাক্রমে পরবর্তী অবস্থানে রয়েছে।

জাতীয় পরিসংখ্যান ও তথ্য কর্তৃপক্ষ বনভূমিকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, এটি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইসঙ্গে ইমারাতে ইসলামিয়ার বন সংরক্ষণে বিশেষ ইউনিট গঠন এবং দেশব্যাপী বন উজাড়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের ফলে এই ইতিবাচক অগ্রগতি সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


তথ্যসূত্র
1.Afghanistan’s Forest Cover Expands by 35%
– https://tinyurl.com/tm7nem83

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখারেজি ‘আইএস’ কতৃক মাওলানা ইদরিস রহিমাহুল্লাহ’র মর্মান্তিক শাহাদাত প্রসঙ্গে শোকবার্তা প্রকাশ করল আল কায়েদা উপমহাদেশ
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বর্বর ইসরায়েলি হামলা, অন্তত ৫ ফিলিস্তিনি শহীদ