
আইনের শাসন ও নাগরিক সুরক্ষা নিশ্চিত করতে বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করেছে ইমারাতে ইসলামিয়া প্রশাসন। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক নাগরিককে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে কাবুল শহরের তাইমানি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ইমারাতে ইসলামিয়া কর্তৃপক্ষ।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক নিরাপত্তারক্ষী একজন নাগরিককে মারধর করছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
কাবুলের দায়িত্বরত চতুর্থ নিরাপত্তা জোনের টিম অভিযান চালিয়ে তাকে আটক করে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কাবুল একিউ-র অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগে পাঠিয়ে দেয়া হয়।
ইমারাতে ইসলামিয়া কর্তৃপক্ষ জানায়, আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং যেকোনো ধরনের অন্যায় আচরণের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপত্তাকর্মীর দায়িত্ব মানুষের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা, নাগরিকদের ওপর নির্যাতন কোনো অবস্থাতেই সহ্য করা হবে না এবং আইনের আওতায় এটির জবাবদিহি নিশ্চিত করা হবে।
তথ্যসূত্র
1. New Afghanistan-China transport corridor launched via Turkmenistan
– https://tinyurl.com/4vbv2k7u


