
ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের (আইএমপি) সামরিক নেতৃত্ব নিশ্চিত করেছে যে, দলটির মুজাহিদিনরা গত ৫মে মঙ্গলবার, পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান এবং হাঙ্গু জেলায় আরও ৫টি পৃথক সামরিক অপারেশন পরিচালনা করেছেন। এসময় মুজাহিদদের ৩টি অভিযানেই পাকিস্তানের সন্ত্রাসী সেনাবাহিনীর অন্তত ১৩ সদস্য হতাহত হয়েছে।
আইএমপি মুখপাত্র মাহমুদুল হাসান (হাফিযাহুল্লাহ) জানান, মুজাহিদিনরা গত ৫মে মঙ্গলবার, পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের দাত্তা খেইল, মিরানশাহ এবং গোলাম খান সীমান্ত এলাকাগুলোতে ৩টি পৃথক অভিযান পরিচালনা করেছেন। অভিযানগুলো সন্ত্রাসী সেনাবাহিনীর একটি সামরিক ঘাঁটি, সামরিক পোস্ট এবং গাড়িবহর লক্ষ্য করে চালানো হয়েছে। এসকল অভিযানে মুজাহিদিনরা ২টি কোয়াড-কপ্টার ড্রোন এবং ১টি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করেন। এই অভিযানগুলোর মধ্যে গোলাম খান সীমান্তে অবস্থিত সামরিক ঘাঁটিতে মুজাহিদদের পরিচালিত ড্রোন হামলায় অন্তত ৭ সন্ত্রাসী সেনা সদস্য হতাহত হয়েছে। এছাড়াও দাত্তা খেইল এবং মিরানশাহে মুজাহিদদের পরিচালিত অভিযানে সন্ত্রাসী বাহিনীতে ব্যাপক হতাহত ও আর্থিক ক্ষতি হয়।
এদিন মুজাহিদিনরা হাঙ্গু জেলার তাল নারিয়াব বাঁধ এবং তেশাল মাল এলাকায় আরও ২টি অভিযান পরিচালনা করেছেন। অভিযানগুলো সন্ত্রাসী এফসি ফোর্সের ২টি সামরিক পোস্ট লক্ষ্য করে স্নাইপার রাইফেল ব্যবহার করে চালানো হয়। এরমধ্যে ইকরাত পোস্টে মুজাহিদদের পরিচালিত হামলায় ১ এফসি সদস্য আহত হয় এবং গোলাগুলির ফলে পোস্টে স্থাপিত সোলার সিস্টেম অকার্যকর হয়ে পড়ে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/jr7waat8
– https://tinyurl.com/ynsw9sec
– https://tinyurl.com/4mccv2fb
– https://tinyurl.com/mr2ehmmw
– https://tinyurl.com/37paz68m


