
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সম্প্রতি পশু কোরবানি সংক্রান্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। গরু বহনে নানা ধরনের হুমকি ও হয়রানির শিকার হতে হচ্ছে ক্রেতা-বিক্রেতাদের। এরফলে গরু ক্রয় এড়িয়ে চলতে বাধ্য হচ্ছেন পশ্চিমবঙ্গের মুসলিম বাসিন্দাগণ।
গরু কেনাবেচা ব্যাপকভাবে কমে যাওয়ায় মুসলিম ব্যবসায়ীদের পাশাপাশি হিন্দু পশু ব্যবসায়ীরাও তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে। পশু ব্যবসায়ীদের সারাবছরের জীবিকার অধিকাংশ নির্ভর করে কোরবানি ঈদে কেনাবেচার ওপর। তীব্র আর্থিক ক্ষতি ও ক্রমবর্ধমান ঋণের কবলে পড়ে অনেক হিন্দু ব্যবসায়ী তাদের মারাত্মক দুর্দশার কথা ব্যক্ত করেছে।
ভিডিও দেখুন:


