কাশ্মীরে ১৮ বছরের হিন্দু যুবকের স্বেচ্ছায় ইসলাম গ্রহণ, মিথ্যা মামলার প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ

0
1

অধিকৃত জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় ১৮ বছর বয়সী এক হিন্দু যুবক স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন। এই যুবক মূলত উত্তরপ্রদেশের বিজনর জেলার স্থানীয় বাসিন্দা।

কুপওয়ারা জেলার স্থানীয় একটি মসজিদে তিনি ইসলাম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে উক্ত যুবককে কালিমা শাহাদাত ঘোষণা দিতে দেখা যায়। পূর্ব হিন্দু নাম ‘বিশাল’ পরিবর্তন করে তিনি মুসলিম নাম ‘হামজা’ গ্রহণ করেছেন।

স্থানীয়গণ জানান, তার ইসলাম গ্রহণকালে বেশ কয়েকজন মুসলমান মসজিদ উপস্থিত ছিলেন। স্বেচ্ছায় ইসলাম গ্রহণে ব্যাপারে একটি লিখিত ঘোষণাও তিনি দিয়েছেন।

অপরদিকে এই যুবককে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তার হিন্দু পরিবার। ১৮ বছর বয়স হওয়া সত্ত্বেও এই যুবককে নাবালক বলে দাবি করেছে তার হিন্দু স্বজনেরা। ওয়াসিম নামের এক মুসলিমের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে যুবকটির পিতা কৃষ্ণ কুমার। হিন্দুদের দায়ের করা এফআইআর এর প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে কুপওয়ারা জেলার স্থানীয় পুলিশ।

ভিডিও:

https://x.com/i/status/2056298530701197645


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/ycxkjs2x

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সম্প্রতি পশু কোরবানি সংক্রান্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার
পরবর্তী নিবন্ধপল্লবীতে রামিসাকে পাশের ফ্ল্যাটে নিয়ে হত্যা, মূল সন্দেহভাজন আটক