অনুমতি ব্যতীত জম্মু জেলা হতে অন্যত্র গরু পরিবহনে দখলদার ভারতীয় প্রশাসনের নিষেধাজ্ঞা

0
10

অধিকৃত কাশ্মীর ভূখণ্ডের জম্মু জেলা থেকে অন্যান্য জেলায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গবাদি পশু (গরু ও মহিষ) পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে দখলদার ভারতীয় প্রশাসন। ১৯ মে নির্দেশনাটি জারি করেছে জম্মু জেলা প্রশাসক রাকেশ মিনহাস।

নতুন এই নির্দেশিকায় বলা হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া কোনও গরু বা মহিষ জম্মু জেলার বাইরে সরানো যাবে না।

কর্মকর্তারা আরও জানায়, এই নিষেধাজ্ঞা জারি হওয়ার তারিখ থেকে আগামী ২ মাস অথবা পরবর্তী আদেশ না আসা পর্যন্ত নির্দেশটি বলবত থাকবে।

প্রশাসন আরও সতর্ক করেছে যে, এই নির্দেশ কেউ লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর ধারা ২২৩ এর অধীনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনা মেনে চলার জন্য কঠোর নজরদারি পরিচালিত হবে।

কর্তৃপক্ষের দাবি, জেলায় পশুর চলাচল নিয়ন্ত্রণ ও তদারকির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যবেক্ষকদের মতে, নির্দেশনাটি মুসলিমদের কোণঠাসা করে রাখতে হিন্দুত্ববাদী সরকারের গরু কেন্দ্রিক রাজনীতির একটি অংশ, যা আসন্ন ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে আরও জোরালো করা হয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3krhnsxr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাস্তবতা বনাম প্রচারণা: আফগানিস্তান নিয়ে বিবিসির একপেশে প্রতিবেদন
পরবর্তী নিবন্ধকিশোরগঞ্জের সরকারি চাল আত্মসাৎ করায় স্থানীয় বিএনপি সভাপতিকে জরিমানা