
২০ মে ভারতে মুম্বাইয়ের বান্দ্রা পূর্ব এলাকার গরিব নগরে মসজিদ (ফয়জান মুস্তাফা গরিব নওয়াজ মসজিদ) ভাঙার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভে অংশগ্রহণ করেছে স্থানীয় মুসলিম বাসিন্দাগণ। ফলে ঘটনাস্থলের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
কথিত অবৈধ দখলদারিত্ব অপসারণের নামে গরিব নগর এলাকায় চলমান ধ্বংস অভিযানের বিরুদ্ধে ৫০ থেকে ৬০ জন বাসিন্দা প্রতিবাদ আরম্ভ করে। এই সময় পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ চালায়, ফলে বেশ কয়েকজন বিক্ষোভকারী গুরুতরভাবে আহত হয়।
অপরদিকে বিক্ষোভ দমনে সংশ্লিষ্ট এলাকায় ১০০০ এরও অধিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানায় হিন্দুত্ববাদী কর্তৃপক্ষ। বিক্ষোভকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে। তারা আশেপাশের এলাকাগুলো তল্লাশি করছে, বাড়ি বাড়ি গিয়ে প্রতিবাদকারী মুসলিমদের গ্রেপ্তার করছে।
উল্লেখ্য যে, ১৯ মে মুম্বইয়ে বান্দ্রা রেলওয়ে স্টেশনের নিকটে দখল বিরোধী অভিযানের নামে বুলডোজার অভিযান আরম্ভ করেছে হিন্দুত্ববাদী রেল কর্তৃপক্ষ। প্রায় ৫০০টি বসতির ১৮ শতাংশ তারা নির্মূল করেছে বলে জানা যায়।
হিন্দুত্ববাদী প্রশাসনের দাবি, উদ্ধার করা জমিতে মুম্বাইয়ের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন বান্দ্রা টার্মিনালে একটি সমন্বিত কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের জন্য ব্যবহার করা হবে।
পর্যবেক্ষকদের মতে, কথিত অবৈধ দখল পুনরুদ্ধারের নামে কেবল মুসলিমদের বসতিতে বুলডোজার অভিযান পরিচালনা করছে হিন্দুত্ববাদী প্রশাসন। এই সব অভিযানে ভুক্তভোগীদের জন্য বিকল্প ও ন্যায়সঙ্গত কোনও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, বরং অসহায় দরিদ্র মুসলমানদের সাথে চরম অমানবিক আচরণ প্রদর্শন করছে এই জালিম প্রশাসন।
ভিডিও:
Protests erupted over the demolition of a mosque allegedly located on railway land during an ongoing demolition drive linked to railway expansion; several people were reportedly injured in a police lathi charge in Bandra area of Mumbai, Maharashtra on 19 May. pic.twitter.com/uiepoDZVFu
— Waquar Hasan (@WaqarHasan1231) May 21, 2026
https://x.com/i/status/2057366658101268742
https://x.com/i/status/2057392742582632863
https://x.com/i/status/2057351094293119419
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mvwrrhna


