
ভারতে বিহারের সিওয়ান জেলায় শাহজাদ আলী (২৫) নামে এক মুসলিম যুবকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছে উগ্র হিন্দু গ্রামবাসী। ৩০ মে বারহরিয়া থানা এলাকার শিবরাজপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী মবিনা খাতুনের অভিযোগ, ঘটনার দিন শাহজাদকে জোর করে বাড়ি থেকে নিয়ে যায় একদল হিন্দু গ্রামবাসী। এর কয়েক ঘণ্টা পরেই তার মৃত্যুর খবর পায় স্বজনেরা। তিনি আরও জানান, মৃত্যুর পূর্বে তার স্বামীকে একটি গাছে বেঁধে নির্মমভাবে মারধর করা হয়েছিল। এই হামলা পূর্ব পরিকল্পিত ছিল বলেও তিনি দাবি করেন।
উক্ত ঘটনায় শিবরাজপুর গ্রামের ৮ হিন্দুকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলো অমিত চৌধুরী ওরফে অবধেশ চৌধুরী, প্রমেন্দ্র মাঝি, ছট্টু মাঝি, অবধ কিশোর চৌধুরী, গুড্ডু মাঝি, রঞ্জন চৌধুরী, মন্টু কুমার প্রমুখ। তবে এখনও পর্যন্ত কোন অভিযুক্তকে গ্রেপ্তার করে নি পুলিশ।
ঘটনাটি আবারও মুসলিমদের বিরুদ্ধে উগ্র হিন্দু জনতার আইন বহির্ভূত গণসহিংসতা ও হিন্দুত্ববাদী প্রশাসনের অবহেলা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি করেছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/nhhazu97


