সিলেট সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যা ও লাশ গুমের অভিযোগ, উত্তেজিত জনতার ধরে আনা ভারতীয়কে ফেরত দিলো বিজিবি

0
6

সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্তে বাংলাদেশি এক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় দুদেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানিয়েছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছেন ডিপজল আহমদ নামের (২৬) ঐ যুবক। তার লাশ সীমান্তের ওপারে আটকে রাখা হয়েছে।

দৈনিক আমার দেশ জানায়, নিখোঁজ ডিপজল আহমদ বারঠাকুরী ইউনিয়নের দিগালিগ্রামের আহমদ আলীর ছেলে। তিনি এখনও নিখোঁজ রয়েছেন বলে বুধবার (১৭ জুন) দুপুরে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎‎তবে স্থানীয়দের দাবি, গত রোববার রাতে ডিপজলসহ কয়েকজন যুবক ভারতের অভ্যন্তরে যান। ফেরার পথে ভারতের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে এবং গুলি চালায়। এ সময় ডিপজলের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে দেশে ফিরলেও, ডিপজল নিখোঁজ রয়েছেন। বিএসএফের গুলিতে ডিপজলের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন তারা।

এদিকে, ডিপজলের সন্ধান না পাওয়ায় সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে মঙ্গলবার (১৬ জুন) সীমান্ত এলাকা থেকে রঞ্জিত দাস নামে এক ভারতীয় কৃষককে তুলে আনেন স্থানীয় জনতা। পরে মঙ্গলবার রাতেই বিজিবি তাকে অক্ষত অবস্থায় বিএসএফের কাছে হস্তান্তর করেছে।

তবে, বাংলাদেশি যুবক নিখোঁজের বিষয়টি এখনো সমাধান হয়নি। সে জীবিত নাকি মৃত সেই তথ্যও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

‎এ বিষয়ে জ‌কিগঞ্জ ব‌্যাটা‌লিয়ন ১৯ বি‌জি‌বির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বুধবার দুপুরে সাংবাদিকদের জানান, ওই যুবক এখনও নিখোঁজ রয়েছেন। তিনি কীভাবে নিখোঁজ হয়েছেন তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।


তথ্যসূত্র:
১। বিএসএফের গুলিতে হত্যার পর লাশ গুমের অভিযোগ
– https://tinyurl.com/bdhw9u2e

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালিতে জান্তা ও রাশিয়ান ভাড়াটে সেনারা ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ এর নামে চালাচ্ছে নারী ও শিশুদের বিরুদ্ধে নীরব গণহত্যা
পরবর্তী নিবন্ধভারতের তেলেঙ্গানায় ছোটখাটো সড়ক দুর্ঘটনার জের ধরে মুসলিম দম্পতির উপর হিন্দুত্ববাদীদের হামলা