
চাঁদপুরের কচুয়ায় ফাতেমা বেগম (৭০) নামের এক বৃদ্ধ মহিলাকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
রোববার (২৮ জুন) রাতে উপজেলার বেরকোটা গ্রামে সিঁদ কেটে ঘরে ঢুকে এ ঘটনা ঘটানো হয়। ফাতেমা বেরকোটা মিয়াজী বাড়ির মরহুম সাদেক মিয়াজীর স্ত্রী। তাঁর স্বামী সাবেক পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় ইয়াসিন (১৮) নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
গণমাধ্যম সূত্রে জানা যায়, সংঘবদ্ধ চোর চক্র ফাতেমা বেগমের ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাচ্ছিল। এ সময় বৃদ্ধ গৃহকর্তৃ মরিয়ম তাদের বাঁধা দিলে বা চিনে ফেলায় দুষ্কৃতিকারীরা তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। নিহত ফাতেমার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন বলে জানা গেছে।
তথ্যসূত্র:
১। কচুয়ায় বৃদ্ধাকে খুন করে স্বর্ণালংকার লুট
– https://tinyurl.com/yhwkkduc

