
অধিকৃত জম্মু ও কাশ্মীরের জম্মু শহরে দখলদার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক নারী কনস্টেবল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
২৯ জুন কাশ্মীর মিডিয়া সার্ভিসের সংবাদে বলা হয়েছে, জম্মু শহরের উপকণ্ঠে পালোরা এলাকায় সীমান্ত সদর দপ্তরের একটি কক্ষে এ ঘটনা ঘটে। তরুণ বিএসএফ কনস্টেবল বিষ্ণু প্রিয়া রায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।
এই নারী সেনার ৩ মাসব্যাপী ল্যাব অ্যাসিস্ট্যান্ট কোর্স চলমান ছিল। কোর্সটি ২৫ মে থেকে শুরু হয়। কোর্স চলাকালীন সে সীমান্ত সদর দপ্তরের কমান্ড হাসপাতালে তার জন্য বরাদ্দকৃত আবাসনে অবস্থান করছিল।
সিলিং ফ্যানে দড়িতে ঝুলন্ত অবস্থায় উক্ত নারী সেনার লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3677m2t5


