
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা থেকে শনিবার (৪ জুলাই) বিকেল পর্যন্ত পৃথক স্থান থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, আনোয়ারা উপজেলার পূর্ব বরৈয়া এলাকার গৃহবধূ উম্মে হাবিবা এবং ঘনপুকুরপাড় এলাকার জেলে জিকু সর্দ্দার (৩৫)। উদ্ধার করা আরো এক লাশের পরিচয় পাওয়া যায়নি।
দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পূর্ব বরৈয়া এলাকা থেকে উম্মে হাবিবার লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তিনি বিষপান করেন। শনিবার সকাল নয়টার দিকে আনোয়ারা সদর ইউনিয়নের ঘনপুকুরপাড় এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জেলে জিকু সর্দ্দারের লাশ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি একই উপজেলার বিলপুর হাঁড়িপাড়া এলাকায়। শনিবার বিকেলে বটতলী তালুকদার ক্লাবের পিছনে ইছামতি খাল থেকে মাথাবিহীন অর্ধগলিত লাশ উদ্বার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যা করে লাশ খালে ফেলে দেয়া হয়েছে।
তথ্যসূত্র:
১। চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার
– https://tinyurl.com/ms9p9hvy


