উত্তর প্রদেশে এক মুসলিম যুবককে গরুর সামনে জোরপূর্বক সিজদা অবনত হতে বাধ্য করেছে উগ্র হিন্দুত্ববাদীরা

0
4

ভারতে উত্তর প্রদেশের বারাবাঁকি জেলায় এক মুসলিম যুবককে একটি বাছুরের সামনে সিজদা অবনত হতে বাধ্য করেছে উগ্র হিন্দুত্ববাদী গোরক্ষক কর্মীরা।

উগ্রপন্থীদের দাবি, মুসলিম যুবক গরু সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছে। এর প্রতিবাদে প্রায় ১৫ থেকে ২০ জন উগ্র হিন্দুত্ববাদী লোক মুসলিম যুবকের উপর হামলা চালায় ও মারধর করে। ৫ জুলাই এই সংক্রান্ত ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

উগ্র হিন্দুত্ববাদীরা ভুক্তভোগী মুসলিম যুবকের পিতাকে ফোন দিয়ে নানা অবমাননাকর ভাষায় হুমকি দেয়। অতঃপর ভুক্তভোগীকে একটি শেডে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে একটি বাছুরের পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। এছাড়া বাছুরের সামনে হাঁটু গেড়ে সিজদা করতে এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান বলতে বাধ্য করেছে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। এসময় গরুর প্রস্রাব পান করতেও মুসলিম যুবকটিকে বারবার চাপ প্রয়োগ করা হয়েছে।

হামলাকারীরা মুসলিমদের ‘জিহাদি’ বলে সম্বোধন করে রক্তের হোলি (রক্তবন্যা) বইয়ে দিবে বলে হুমকি দিয়েছে।

এই ধরনের কর্মকাণ্ড ব্যক্তির ধর্মীয় অধিকার ও মানবিক মর্যাদার চরম লঙ্ঘন বলে তুলে ধরেছেন বিশ্লেষকগণ।

ভিডিও: https://archive.org/details/he-was-forced-to-prostrate-in-front-of-the-cow


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3taacvvu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা
পরবর্তী নিবন্ধপশ্চিমবঙ্গে ১২ বছর বয়সী মুসলিম বালিকাকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত হিন্দুদের আটকে পুলিশের নিষ্ক্রিয়তা