ভারি বর্ষণে চট্রগ্রামের বাঁশখালীতে ২০ হাজার মানুষ পানিবন্দি, হাজারো চুলোয় জ্বলেনি আগুন

0
5

কয়েক দিনের টানা বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢল ও ভাঙা বেড়ি বাঁধ দিয়ে সমুদ্রের জোয়ারের পানি ডুকে চট্রগামের বাঁশখালীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ছনুয়া, শেখেরখীল, নাপোড়া, চাম্বল, শীলকুপ, জলদী পৌরসভা এলাকা, প্রেমাশিয়া, কদমরসুল ও পুকুরিয়ায় অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, ছনুয়া উপকূলের পূর্বাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। কয়েক হাজার বসতঘরে পানি ঢুকে পড়ায় চুলায় আগুন জ্বলেনি ওই সব ঘরে। এতে অনাহারে দিন কাটছে অনেকের। এছাড়া ডুবে গেছে মাছের প্রজেক্ট ও গ্রামীণ রাস্তাঘাট।

ফলে গ্রামীণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ছনুয়া ইউনিয়নের সমাজকর্মী মোহাম্মদ বি. হোসাইন সাংবাদিকদের বলেন, ছনুয়ার মধুখালীর পুরো এলাকার অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

কারো চুলায় আগুন জ্বলেনি। মধুখালী-ছেলবন এলাকার বাসিন্দাদের যাতায়াতের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকোটি ডুবে থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেন।

পুঁইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান তারেকুর রহমান জানান, পাহাড়ি ঢলে নাপোড়া ও শেখেরখীলের কয়েক হাজার মানুষ পানিবন্দি রয়েছে, ছড়ার দুই পাশের বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হচ্ছে।

এদিকে গ্রামীণ সড়ক পানিতে ডুবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে বাহারছড়া ইউনিয়নের রত্নপুর এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, বুদাগাজী তালুকদার বাড়ির সড়ক দিয়ে খ্যানারো বাড়ি, ফকির মোহাম্মদের বাড়ি, মল্লার বাড়ি, মল্লার নতুন বাড়ি, মাঝির বাড়ি এবং হায়দার আলীর বাড়িসহ বহু মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়ক।

বর্ষাকালে রাস্তাটি কাদা ও জলাবদ্ধতায় অচল হয়ে পড়ায় শিশু, শিক্ষার্থী, নারী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়।

স্থানীয় বাসিন্দা মারুফ তালুকদার বলেন, ‘প্রতি বছর বর্ষা এলেই আমাদের দুর্ভোগ শুরু হয়। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদায় ভরে যায়। স্কুল-কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের চলাচল খুবই কষ্টকর হয়ে পড়ে। জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি। আমরা দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানাচ্ছি।’

খানখানাবাদ ইউনিয়নের সমাজকর্মী জাহেদুল হক বলেন, উপকূলীয় ভাঙ্গা বেড়ীবাঁধ দিয়ে সমুদ্রের জোয়ারের পানি ঢুকে ফসিল জমি ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। যেকোনো সময় বড় ধরনের বিপদের আশঙ্কাও করেন তিনি।

বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী ও উত্তর জলদী পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। মহাজনপাড়ার কয়েকশ ঘরে ঢলের পানি ঢুকে পড়ায় তাদের রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছে।


তথ্যসূত্র:
১। বাঁশখালীতে ২০ হাজার মানুষ পানিবন্দি, ভারি বর্ষণ
– https://tinyurl.com/4p3xm8ra

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা বাহিনীর ৭৫ সদস্যের সামরিক যোগাযোগে উচ্চতর প্রযুক্তিগত প্রশিক্ষণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধপাকিস্তান থেকে চোরাচালানকৃত বিপুল অস্ত্র জব্দ করল ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী