পাকিস্তান থেকে চোরাচালানকৃত বিপুল অস্ত্র জব্দ করল ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী

0
9

আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী একটি সফল অভিযানে পাকিস্তান থেকে চোরাচালানের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে। সীমান্তপথে এ ধরনের অস্ত্র পাচার আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টারই অংশ, যা নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ব্যর্থ হয়েছে।

পাকতিয়া প্রদেশের পুলিশ প্রধান মুনিব জাদরান হাফিযাহুল্লাহ জানান, দান্ডপাতান জেলার নারিয়া ঝোর এলাকায় পরিচালিত অভিযানে ২০টি পিস্তল, ৪টি কালাশনিকভ রাইফেল এবং উল্লেখযোগ্য পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়েছে। তিনি বলেন, অস্ত্রগুলো প্রতিবেশী পাকিস্তান থেকে আফগানিস্তানে অবৈধভাবে প্রবেশ করানো হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী চোরাচালানকৃত অস্ত্রের এই চালানটি আটক করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

ইমারাতে ইসলামিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকায় একের পর এক অস্ত্র জব্দের ঘটনা ঘটছে। এসকল ধারাবাহিক ঘটনা প্রমাণ করে যে, আফগানিস্তানে অস্থিরতা সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ডে সহায়তার উদ্দেশ্যে সীমান্তপথে অবৈধ অস্ত্র প্রবেশ করানোর চেষ্টা অব্যাহত রয়েছে। এসব ঘটনা আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের ধারাবাহিক হস্তক্ষেপের আরেকটি প্রমাণ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জননিরাপত্তার বিরুদ্ধে পরিচালিত যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। সেই সাথে ভবিষ্যতেও এ ধরনের অবৈধ অস্ত্র চোরাচালান রোধে ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।


‎তথ্যসূত্র
1. Paktia Security Forces Seize Pakistani-Smuggled Weapons Cache
– https://tinyurl.com/4r4pwjtp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারি বর্ষণে চট্রগ্রামের বাঁশখালীতে ২০ হাজার মানুষ পানিবন্দি, হাজারো চুলোয় জ্বলেনি আগুন
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় দখলদার ইথিওপীয় এবং উগান্ডান বাহিনীর ২টি ঘাঁটিতে আশ-শাবাব মুজাহিদদের শক্তিশালী অভিযান