চলতি বছরে আফগানিস্তানের ফারিয়াব প্রদেশের আকিনা বন্দরে পণ্য আমদানি বেড়েছে ৪৫ শতাংশ

0
0

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র আকিনা বন্দর দিয়ে পণ্য আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। আকিনা শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন, চলতি সৌরবর্ষের প্রথম তিন মাসে এই বন্দর দিয়ে ৬ লাখ ২২ হাজার টনের বেশি বিভিন্ন পণ্য আমদানি করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ বেশি।

ফারিয়াব প্রদেশের আকিনা বন্দর আফগানিস্তানের তুর্কমেনিস্তানের সাথে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ স্থল ও রেলবন্দর। এই বন্দর দিয়ে প্রধানত জ্বালানি তেল, গ্যাস, গম, ময়দা, ভোজ্যতেল এবং নির্মাণ সামগ্রী আমদানি করা হয়। আমদানি বাড়ার পেছনে বন্দরের অবকাঠামো উন্নয়ন, শুল্ক প্রক্রিয়া সহজীকরণ এবং আফগানিস্তানের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াকে দায়ী করছেন কর্মকর্তারা।

গত বছর আকিনা শুল্কে সংস্কার ও অবকাঠামো উন্নয়নে ১৫৫ মিলিয়ন আফগানি ব্যয়ে পাঁচটি প্রকল্প চালু করা হয়, যা আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ করতে সহায়তা করেছে। আফগানিস্তান মূলত মধ্য এশিয়ার দেশগুলো থেকে জ্বালানি, খাদ্যশস্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমদানি করে থাকে। শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মধ্য এশিয়া থেকে আফগানিস্তানের আমদানি বেড়ে ২.৩৯৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠনে বাণিজ্য খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। আকিনা বন্দরে আমদানি বৃদ্ধি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার একটি ইতিবাচক ইঙ্গিত। ভবিষ্যতে এই বন্দর দিয়ে আরও বেশি পণ্য আমদানি হবে এবং আফগানিস্তানের অর্থনীতিতে এর অবদান আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র
1. The volume of imports to the country through Aqina port has increased by 45 percent
– https://tinyurl.com/5d4yr9um

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের নাবলুস বিশেষায়িত হাসপাতালে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলা, চিকিৎসক-নার্সদের ওপর নির্যাতন
পরবর্তী নিবন্ধপাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আফগানিস্তানবিরোধী ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইমারাতে ইসলামিয়া