হেরাতে ১৬০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে আধুনিক নগরায়ণের মহাপরিকল্পনা নিয়েছে ইমারাতে ইসলামিয়া

0
0

আফগানিস্তানের প্রাচীন ও ঐতিহাসিক শহর হেরাতের নগরায়ণে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে ইমারাতে ইসলামিয়া। ১ হাজার ৬০০ বর্গকিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে প্রণীত নতুন মাস্টার প্ল্যান অর্থাৎ মহাপরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে হেরাতের প্রাদেশিক গভর্নরের কাছে বাস্তবায়নের জন্য হস্তান্তর করা হয়েছে।

ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার হাফিযাহুল্লাহ আনুষ্ঠানিকভাবে মহাপরিকল্পনাটি হস্তান্তর করেন।

নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১ হাজার ৬০০ বর্গকিলোমিটারের বেশি এলাকা নিয়ে প্রণীত এই মহাপরিকল্পনায় হেরাতের আবাসিক এলাকা, বাণিজ্যিক অঞ্চল, শিল্পনগরী, পরিবহন ব্যবস্থা, সবুজ এলাকা, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং নগর উন্নয়নের অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের জন্য পৃথক পরিকল্পনা রাখা হয়েছে।

মহাপরিকল্পনা হস্তান্তর অনুষ্ঠানে ইমারাতে ইসলামিয়ার প্রশাসনিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী আব্দুস সালাম হানাফি হাফিযাহুল্লাহও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই মহাপরিকল্পনা বাস্তবায়নের ফলে হেরাতের নগর ব্যবস্থাপনা আরও সুসংগঠিত হবে। একই সঙ্গে প্রদেশটির অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ এবং বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে হেরাতের বিভিন্ন খাতের উন্নয়নকে আরও সুশৃঙ্খল ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার পথও সুগম হবে।


‎তথ্যসূত্র
1. Herat’s new master plan has been handed over to the provincial governor for implementation
– https://tinyurl.com/427wz33b

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফেনীতে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতাকে সাড়ে চার মাস পর স্বপদে পুনর্বহাল