যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় বন্যায় নিহত অন্তত ৫

0
1

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ইন্ডিয়ানায় প্রবল বৃষ্টি ও বন্যায় ১৫ আগস্ট, শনিবার অন্তত পাঁচজন মারা গেছে। গত এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টির পর বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে।

ইন্ডিয়ানার গভর্নর মাইক ব্রাউন জানায়, মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে তীব্র ঝড় শুরু হয়। এ দুর্যোগের মধ্যে টর্নেডোর প্রভাব এবং ‘ডেরেচো’ ছিল। ডেরেচো হলো বিস্তীর্ণ এলাকায় দীর্ঘ সময় ধরে বয়ে চলা অত্যন্ত শক্তিশালী ঝড়ো বাতাসের একটি ধরন।

বন্যায় ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় নৌকা ব্যবহার করে বাসিন্দাদের উদ্ধার করছেন জরুরি বিভাগের কর্মীরা। ইন্ডিয়ানাপোলিসের হোয়াইট রিভারসহ বেশ কয়েকটি নদীর পানি গত এক সপ্তাহে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

ইন্ডিয়ানা পোলিসের মেয়র জো হগসেট জানিয়েছে, গত ৩০ বছরের বেশি সময়ের মধ্যে শহরটি সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, কিছু এলাকায় মাত্র দুই দিনে ২৮০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।


তথ্যসূত্র

1. At least five people dead in Indiana amid worst flooding in over 30 years, officials say
– https://tinyurl.com/na4sntjyn water to fill West Bank pool
– https://tinyurl.com/26ttvr5m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭
পরবর্তী নিবন্ধফিলিস্তিনিদের পানির উৎস দখল করে সুইমিং পুল বানাচ্ছে দুর্বৃত্ত ইসরায়েলি বসতি স্থাপনকারীরা