দেশজুড়ে নারী অধিকার রক্ষায় পাঁচ বছরে ১ লাখ ১৮ হাজারের বেশি মামলা নিষ্পত্তি করেছে ইমারাতে ইসলামিয়া

0
9

ইমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠার মধ্য দিয়ে আফগান জনগণের বহুদিন ধরে বঞ্চিত মৌলিক অধিকার পুনরুদ্ধারের এক নতুন অধ্যায় সূচিত হয়েছে। সম্প্রতি সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয় দেশের বিভিন্ন প্রদেশে তাদের পাঁচ বছরব্যাপী কার্যক্রমের একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে, যা সরকারের ন্যায়বিচার ও সমাজ সংস্কারের প্রতিশ্রুতিকে আবারও সামনে এনেছে।

গত পাঁচ বছরে মন্ত্রণালয়টির অধীনস্থ বিভিন্ন বিভাগ দেশজুড়ে নারী অধিকার সংক্রান্ত মোট ১ লাখ ১৮ হাজার ৮৬৯ পৃথক ঘটনা নিষ্পত্তি করতে সক্ষম হয়েছে। এসব অভিযোগের মধ্যে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা, পারিবারিক সহিংসতা, অতিরিক্ত কাবিন, বদল বিবাহ এবং অবৈধ বিবাহের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত ছিল। দ্রুত পদক্ষেপ ও স্থানীয়ভাবে সমঝোতার মাধ্যমে এই মামলাগুলোর নিষ্পত্তি করা হয়।

ইমারাতে ইসলামিয়ার সুপ্রিম কোর্টের উপমুখপাত্র মনসুর আহমদ হামজা জানান, নারীদের উত্তরাধিকার ও সম্পত্তির অধিকার নিশ্চিত করতে গত পাঁচ বছরে ১২ হাজার ৯৭৬টি মামলায় বিচারিক কার্যক্রম পরিচালিত হয়েছে। পাশাপাশি নারীদের উত্তরাধিকারসংক্রান্ত তথ্য সংগ্রহ ও নিবন্ধনের জন্য আরও ৯ হাজার ২১টি বিষয়ে কাজ ও পর্যালোচনা করা হয়েছে।

নারীরা যেন তাদের নিজস্ব সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেও আদালতগুলোতে ব্যাপক কার্যক্রম পরিচালিত হয়েছে। নারীদের সম্পত্তির নিবন্ধন, মালিকানা নির্ধারণ এবং সংশ্লিষ্ট দলিলের সত্যতা নিশ্চিত করার ক্ষেত্রে ১৮ হাজার ৭৫০টি বিষয়ে বিচারিকভাবে কাজ করা হয়েছে। একই সঙ্গে উত্তরাধিকার ও সম্পত্তিসংক্রান্ত নথি প্রক্রিয়াকরণ এবং প্রয়োজনীয় বিচারিক পদক্ষেপের আওতায় আরও ২২ হাজার ৭০৩টি বিষয় নথিভুক্ত করা হয়েছে।

নারীদের আর্থিক নিরাপত্তা ও পারিবারিক অধিকার রক্ষার ক্ষেত্রেও আদালতগুলো বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করেছে। নারীদের ভরণপোষণ ও অন্যান্য সংশ্লিষ্ট অধিকারসংক্রান্ত ৮ হাজার ৯০৪টি বিষয়ে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়েছে। এসব কার্যক্রমের উদ্দেশ্য ছিল নারীদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা এবং তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হওয়ার পথ বন্ধ করা।

সুপ্রিম কোর্টের উপমুখপাত্র মনসুর আহমদ হামজা বলেন, উত্তরাধিকার, সম্পত্তি, দেনমোহর, ভরণপোষণসহ ইসলামি শরিয়াহ নারীদের যে অধিকার দিয়েছে, সেগুলো তাদের প্রতিষ্ঠিত ও সুরক্ষিত অধিকার। এসব বিষয়ে আদালতকে অত্যন্ত সতর্কতা, নিরপেক্ষতা ও গুরুত্বের সঙ্গে শরিয়াহ এবং প্রচলিত আইন অনুযায়ী বিচার করতে হবে।

তিনি আরও বলেন, নারীদের অধিকার নিয়ে বিচারিক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় এবং কোনো নারীর প্রাপ্য অধিকার নষ্ট হওয়ার সুযোগ না থাকে।

গত পাঁচ বছরের এসব কার্যক্রমের মাধ্যমে আফগান আদালতগুলোতে নারীদের উত্তরাধিকার, সম্পত্তি, দেনমোহর ও ভরণপোষণের অধিকারকে বিচারিক সুরক্ষার আওতায় আনার ধারাবাহিকতা স্পষ্ট হয়েছে। নারীরা যাতে নিজেদের শরিয়াহসম্মত ও আইনগত অধিকার আদায় করতে পারেন এবং অন্যায়ভাবে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এসব বিষয়ে বিচারিক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে।


তথ্যসূত্র

1. ستره محکمه: در پنج سال به حقوق شرعی و قانونی بیش از ۱۱۸ هزار زن رسیدگی شده است
– https://tinyurl.com/4vzc8vvn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসফটওয়্যার জালিয়াতি করে সরকারি রাজস্ব খাতের ৫০ কোটি টাকা লুটপাট করলো রংপুর সিটি করপোরেশন
পরবর্তী নিবন্ধবিহারে মসজিদের ভেতরে ইমামকে ছুরিকাঘাতে হত্যা, এলাকাজুড়ে আতঙ্ক