রংপুরে শিক্ষক দম্পতি হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে সাম্প্রদায়িক ইস্যু তৈরির চেষ্টায় প্রকাশ্যে মাঠে নেমেছে ভারতপন্থী চৈতালি চক্রবর্তী ও একটি মহল

0
0

বাসার ছাদে দুই হিন্দু যুবককে মাদক সেবনে বাঁধা দেয়ায় হত্যাকাণ্ডের শিকার স্কুল শিক্ষক গণপতি ও তার স্ত্রী-সন্তানদের হত্যার ঘটনাটি ভিন্নখাতে নিয়ে সাম্প্রদায়িক ইস্যু তৈরির চেষ্টায় প্রকাশ্যে মাঠে নেমেছে সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালী চক্রবর্তী ও একটি মহল। এ মহলটি চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দেয়া মূল আসামিদের বাঁচাতে নানান কল্পকাহিনী তৈরি করে জঙ্গি ও মৌলবাদী নাটক সাজাতে মরিয়া হয়ে উঠেপড়ে লেগেছে। তারা আসামিদের আত্মীয়-স্বজনদের নিয়ে একের পর এক মিডিয়া ট্রায়াল করে চলেছে।

গত শুক্রবার (২৮ আগস্ট) চৈতালী চক্রবর্তী রংপুরে এসে নিহত গণপতি চক্রবর্তীর বাড়ির সামনে হত্যাকাণ্ডের মূল আসামিদের আত্মীয়-স্বজনদের নিয়ে মানববন্ধন করেছে। এ সময় সে নির্মম এই হত্যাকাণ্ডকে ঘিরে পুলিশের দেয়া তথ্য ও বক্তব্যকে প্রত্যাখান করে সরাসরি এটিকে ‘জঙ্গি’দের কাজ বলে দাবি করে। তার দাবি বাংলাদেশে হিন্দুদের নিশ্চিহ্ন করতে এবং তাদের বাড়িঘর দখল করার যে চক্রান্ত, নির্মম এই হত্যাকাণ্ড তারই ধারাবাহিকতায় সংঘটিত হয়েছে।

তার মতে, কোনো সনাতনী এ ধরনের হত্যাকাণ্ড ঘটাতে পারে না। এটা ইসলামিক ‘জঙ্গি’দের কাজ। সে এই জঙ্গিদের গ্রেফতারের দাবি জানায়। সে আরও বলেছে, আগামী ডিসেম্বরে জননেত্রী শেখ হাসিনা দেশে আসবে, তাই জঙ্গিরা এ ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে। এ সময় সে আরও বেশ কিছু উস্কানিমূলক কথা-বার্তা বলেছে। তার এই মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে অনেকেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়।

চৈতালী চক্রবর্তীর এ ধরনের উস্কানিমূলক বক্তব্যকে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর প্রয়াস হিসেবে দেখছেন সচেতন মহলের অনেকেই। ফলে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মত দেশের পরিস্থিতি ঘোলাটে না করার আগাম সতর্কতা হিসেবে বিভিন্ন মহল থেকে তার গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে জয় বাংলা স্লোগান
https://archive.org/details/joy-bangla-slogan-at-human-chain

খুনির পরিবারকে ফ্রীতে আইনি সহায়তা দেয়ার ঘোষণা
https://archive.org/details/free-legal-aid-for-killers-family

শেখ হাসিনা ডিসেম্বরে আসবে বিধায়,সনাতনীদের নিধনের চেষ্টা চলছে
https://archive.org/details/attempts-are-being-made-to-kill-the-sanatani

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহেলমান্দে ৮০ বছরের বৃদ্ধের সঙ্গে ৮ বছরের শিশুর জোরপূর্বক বিয়ে বন্ধ করে দিল ইমারাতে ইসলামিয়া কর্তৃপক্ষ